1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কুমিল্লা বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী সহ ভারতীয় নারী গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবি এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবির প্রয়োজনীয়সংখ্যক সদস্য এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকার জীবন মিয়া (২৮) ও খোকন (৪৮), শশীদল এলাকার জিলানী (২৫), হরিমঙ্গল এলাকার টুটুল খান টিটু (৩০) ও আপন (৩৩)। এ ছাড়া কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর এলাকার শরিফুল ইসলাম (৩৩) আটক হয়েছেন।

অভিযানে আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সোনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

বিজিবির ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয় বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews