1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার ভিউ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি মুরাদনগর থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আগেও নিখোঁজ হয়ে নিজে নিজে ফিরে আসায় পরিবারের সদস্যরা এবারও তিনি ফিরে আসবেন, এমন ধারণা করেছিলেন। ফলে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শনিবার বিকেলে স্থানীয়রা বইদ্দার বিলে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews