1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

অবৈধভাবে ছাড়পত্রবিহীন ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ২১ লাখ টাকা জরিমানা আদায়সহ চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (১৩ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভিংলাবাড়ি এলাকার মেসার্স এইচিবিসি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। একইসঙ্গে চিমনি ও কিলন ভেঙে ফেলা, পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চন্দ্রনগর, চরবাকর এলাকার মেসার্স এমবিএস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পান্নারপুল, ভিংলাবাড়ি এলাকার মেসার্স নিউ একতা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা আদায়সহ চিমনি ও কিলন অপসারণ, আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চরবাকর এলাকার মেসার্স কেএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে ফেলা, আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া চরবাকর এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোর কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, উচ্চমান সহকারী মোঃ তাজুল ইসলাম এবং নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন, দেবিদ্বার; আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা দেয় দেবিদ্বার থানা পুলিশ, র‌্যাব-১১ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরিবেশ অধিদপ্তর জানায়, কুমিল্লা জেলার আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews