1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার ভিউ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। পরবর্তী ১৪ কর্মদিবস পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্র জানায়, টিকা দাম কার্যক্রমের প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এছাড়া পরবর্তী ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১৪ দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৪ জনকে আনা হবে,এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি শিশু ৪৩ হাজার ৫৫৯ জন।
স্বাস্থ্য বিষয়ে এ সময় আরও আলোচনা করেন, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসনের কুমিল্লা প্রতিনিধি ডাক্তার সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চন্দ্র রাণী দেবনাথ ও ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews