1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত শিশুর ১ মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র‍্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, ‘সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলো। এছাড়া প্রতিদিনি সংক্রমণের হার বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডের নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার ৯৪ শিশু ভর্তি রয়েছে।’

অন্যদিকে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews