1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন।
বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষ প্রতীক না পেলেও পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আমিন উর রশিদ ইয়াছিন। তবে দলীয় চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলার ছয়টি আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। একইভাবে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, জাকারিয়া তাহের সুমন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। অন্যদিকে ছয়বারের নির্বাচিত এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবারই প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।
কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মহল এ ঘটনাকে জেলার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews