1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার ভিউ

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গত ১৮ ও ১৯ জুলাই রাতে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার ও আমানগন্ডা বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী পণ্য আটক করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০২ কেজি গাঁজা, ১,৫৫৫ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০,৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি। এসব পণ্যের মোট মূল্য প্রায় ২১ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্তের ১ কিলোমিটার অভ্যন্তরে এসব পণ্য মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জব্দকৃত সামগ্রী বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন কমান্ডার জানান, “সীমান্তে অবৈধ পাচার ও মাদক কার্যকলাপ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্তে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews