1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় অতিরিক্ত পরিবহন ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৫ বার ভিউ

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল ১১:৩০টা থেকে ২:০০টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলি পাড়া এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কুমিল্লা থেকে রংপুর ও পঞ্চগড়গামী কিছু পরিবহন সংস্থা সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সরকার নির্ধারিত ভাড়া ১,২৮০ টাকা হলেও এসব কাউন্টারে প্রতি টিকিট ১,৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এভাবে যাত্রীদের কাছ থেকে ৬০০-৭০০ টাকা অতিরিক্ত নেওয়ার প্রমাণ পাওয়ায় এলআরবি পরিবহন ও নুর স্পেশাল পরিবহন-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, প্রতিষ্ঠান দুটিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভবিষ্যতে সঠিক ভাড়া নিশ্চিত করতে এবং সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া-এর নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করে কুমিল্লা বাস মালিক সমিতি, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশ-এর একটি টিম।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন সংস্থা অতিরিক্ত ভাড়া আদায় করলে ১৬১২৩ নম্বরে অভিযোগ করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews