1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। গতকাল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদর দক্ষিণ উপজেলার বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ১,১৯,৪১০ পিস ভারতীয় বাজি আটক করে। এগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ ৩০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে পালপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এই বাজিগুলো রাখা ছিল। বিজিবি’র টহলদল সন্দেহভাজন স্থানটি তল্লাশি করে অবৈধ বাজিগুলো উদ্ধার করে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এই সক্রিয় তৎপরতার প্রশংসা করেছেন এবং সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews