1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লায় নগরীতে (এসআরবি) অভিযানে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দৌলতপুর এলাকার হুমায়ুন এর ছেলে মনজুরুল ইসলাম (৩০) এবং গোবিন্দপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ছামির ইসলাম (২০)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি ১১ সিপিসি ২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
এসআরবি হেডকোয়ার্টার্স এর নিদের্শনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে রোববার এসআরবি-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মনজুরুল ইসলাম পূর্বে দুই মামলার আসামি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews