1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৮ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ পুনঃখনন করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ঙ) ও ১৫(১)-এর ক্রমিক ৮ অনুযায়ী সদর দক্ষিণ উপজেলার একটি এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পুকুর ভরাটের অপরাধে আবু নাছের আরাফাত ভূইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভরাটকৃত অংশ পুনঃখনন করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। মামলায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে সদর দক্ষিণ থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুমিল্লা জেলার আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে পুকুর, জলাশয় ও খাল ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews