1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪১ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়।

মঙ্গলবার (২০ মে ২০২৬) পরিচালিত এ অভিযান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী পরিচালিত হয়।
অভিযানে ছাড়পত্রবিহীন ও নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

যে সব প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো,
ডালকরপাড়া এলাকার মেসার্স সনি ব্রিকস (লিমা)-কে ৯ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়। পাশাপাশি ভাটার চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কালিকাপুর এলাকার মেসার্স এমএম ব্রিকস-এর বিরুদ্ধেও একই অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটার চিমনি ও কিলন অপসারণ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
কুরছাপ এলাকার মেসার্স এস এস ব্রিকস-কে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভাটার চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া বায়ু দূষণকারী কার্যক্রম পরিচালনার দায়ে বুড়িচং উপজেলার কংশনগর মোকাম এলাকায় অবস্থিত আল ইসলাম এগ্রো ইন্ডাস্ট্রিজ (রাইস মিল)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোর কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম এবং হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার। অভিযানে সার্বিক সহযোগিতা করে দেবিদ্বার উপজেলা প্রশাসন, দেবিদ্বার থানা পুলিশ ও র‌্যাব-১১-এর সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানায়, কুমিল্লা জেলার আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews