1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৮ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার আদর্শ সদরে কোমলমতি ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘দ্বীপ ফাউন্ডেশন’। বামইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে দ্বীপ ফাউন্ডেশন।
.১৯ মে, কুমিল্লার আদর্শ সদরের বামইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ ছাত্রবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের।

যেখানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় স্কুল ব্যাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন দ্বীপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী ফয়সাল আহাম্মেদ দ্বীপ। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসাম্মৎ মরিয়মেননেছা শম্পার সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক শহিদ মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দ্বীপ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ফেরদৌস আহম্মেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বামইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যাক্তিত্ব ফরহাদ আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক মহি উদ্দিন লিটন, সাংবাদিক শাহ ইমরান, ফয়েজ আহমদ, মাহবুব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি দ্বীপ ফাউন্ডেশনের সিইও সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপ বলেন, “আমাদের এই বৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণের মূল লক্ষ্য হলো—অর্থের অভাবে যেন কোনো শিশুর পড়াশোনা বন্ধ না হয়। দ্বীপ ফাউন্ডেশন সবসময় শিক্ষার মানোন্নয়নে এবং মেধার মূল্যায়নে শিক্ষার্থীদের পাশে থাকবে।”
নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। অভিভাবকদের মতে, বর্তমানের এই দ্রব্যমূল্যের বাজারে দ্বীপ ফাউন্ডেশনের এমন সময়োপযোগী ও মানবিক সহায়তা তাদের সন্তানদের পড়াশোনার খরচ চালাতে অনেকটাই সাহায্য করবে।
“একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি দ্বীপ ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোর এমন মহৎ প্রয়াস প্রশংসার দাবিদার। এই শিশুদের হাত ধরেই আগামী দিনে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews