1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সংবাদ শিরোনাম:

কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫২ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (২৯) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লার শাকতলায় র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আপন বুড়িচং বাজার এলাকার মৃত জাফর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘জহির হিজড়া’ নামে পরিচিত।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত মাহি ও গ্রেপ্তারকৃত আপনসহ সংশ্লিষ্ট সবাই তৃতীয় লিঙ্গের সদস্য এবং দীর্ঘদিন ধরে বুড়িচং বাজার এলাকায় একসঙ্গে বসবাস করতেন।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাদের মধ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় মাহিকে আটকে রাখা হয়। পরে তার হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর দগ্ধ অবস্থায় মাহিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১৭ মে) বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি আপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আপন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এর আগে একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews