1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬০ বার ভিউ

স্টাফ রিপোর্টার

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। ২০২৫ সালের অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান মূল্যায়নে সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে তৃতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ ।

ভারতের সাথে ১২৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ১৮টি থানা নিয়ে গঠিত কুমিল্লা জেলা ভৌগোলিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। নদীবেষ্টিত ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাকারবারিদের মূল লক্ষ্য থাকে এই জেলাকে রুট হিসেবে ব্যবহার করা। তবে বর্তমান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম যোগদানের পর থেকে জেলা পুলিশের সকল ইউনিট একযোগে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ শুরু করে।
তাঁর সুযোগ্য দিক-নির্দেশনায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়, যার ফলশ্রুতিতে গতকাল মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের

মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এর নিকট থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “এই গৌরবময় অর্জন কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্যের ত্যাগ, সাহসিকতা এবং নিরলস পরিশ্রমের ফসল। কুমিল্লা একটি সীমান্তবর্তী ও জনবহুল জেলা হওয়ায় এখানে অপরাধ নিয়ন্ত্রণ করা সবসময়ই বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়া। আইজিপি মহোদয়ের নিকট থেকে প্রাপ্ত এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি এই সাফল্যের জন্য জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি। আমাদের এই অভিযান আগামীতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews