1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের বইয়ের পাঠ উন্মোচন কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার কুমিল্লায় ৫৬ টাকা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেলেন ১০১ কনস্টেবল মুরাদনগরে ২৬৪ জনের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ চান্দিনায় স্বামীর সামনেই স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেফতার কুমিল্লা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীকে অভিনন্দন জানালেন ছাত্রদল নেতা সিফাতুল আলম মিদুল কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
সংবাদ শিরোনাম:

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের বইয়ের পাঠ উন্মোচন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ বার ভিউ

আলমগীর কবির,

কুমিল্লা নগরীর নাহার প্লাজায় বৃহস্পতিবার বিকালে জোড়া শালিকের আয়োজনে বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের রচিত “বাসযোগ্য পৃথিবীর সন্ধানে” শীর্ষক বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমাত্রিক লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, কবি ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, পরিবেশবিদ মতিন সৈকত, ইতিহাসবিদ আহসানুল কবীর, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদ কবিরসহ কুমিল্লার শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জোড়া শালিকের স্বত্বাধিকারী হালিম আবদুল্লাহ। এসময় লেখককে সম্মাননা স্মারক প্রদান করেন জোড়া শালিকের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বাস্তবতায় অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের “বাসযোগ্য পৃথিবীর সন্ধানে” বইটি পাঠকদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বইটির লেখক অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “একটি বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং মানবিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ বইয়ের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা বইটির পাঠ উন্মোচন করেন এবং লেখকের সাহিত্য, গবেষণা ও পরিবেশ বিষয়ক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews