1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন

  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক

বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের উদ্যোগে বৈশাখ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) নগরীর দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও কথামালায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বলয় কুমিল্লা সংসদের আহ্বায়ক রুবেল কুদ্দুসের সভাপতিত্বে এবং সদস্য সচিব স্যাম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন। তিনি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক চেতনাকে একসূত্রে গেঁথে তোলাই বাংলা সংস্কৃতি বলয়ের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সংসদের সদস্য সচিব ফয়সাল আহমেদ অনন্ত, বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসেন আকাইদ, শাহ মুজিবুল, কোষাধ্যক্ষ আল আমিন, প্রাবন্ধিক শাহীন শাহ, কবি হালিম আবদুল্লাহ, অপু রহমান, খায়রুল আজিম শিমুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি খোকন চন্দ, থিয়োসফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, ডা. সুবর্ণা মজুমদার ও অনামিকা চক্রবর্তী প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কমল দাস, মৌমিতা সর্বাধিকারী, রাসেল দেওয়ান ও হালিম আবদুল্লাহ। আবৃত্তি পরিবেশন করেন নেলি দত্ত ও মুক্তি সাহা ইশিতা। নৃত্য পরিবেশনায় অংশ নেন স্বরণিকা দাস।

“সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে”—এই স্লোগানকে ধারণ করে ২০২০ সাল থেকে বাংলা সংস্কৃতি বলয় বাংলাদেশ ও ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চল—আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ‘বৈশাখী আড্ডা’ শিরোনামে বাংলা ১৪৩৩ সালের পহেলা বৈশাখ উপলক্ষে প্রথম আয়োজন শুরু হয় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এবং ২৬ এপ্রিল কুমিল্লায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews