1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

সদর দক্ষিণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কৃষিজমির মাটি ব্যবহার করার অপরাধে নিম্নবর্ণিত ইটভাটাসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মেসার্স ফুনকা ইন্ডাস্ট্রিজ লিঃ, ধনপুর, সদর দক্ষিণ, কুমিল্লা—৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।
মেসার্স আশরাফ ব্রিকস, সুয়াগঞ্জ বাজার, ফুলতলী, সদর দক্ষিণ, কুমিল্লা—২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।
মেসার্স ইবিসি ব্রিকস, জোড়কানন, সুয়াগঞ্জ, সদর দক্ষিণ, কুমিল্লা—২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।
মেসার্স রহমান ব্রিকস, জোড়কানন, সুয়াগঞ্জ, সদর দক্ষিণ, কুমিল্লা—২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।
মেসার্স ইউনুছ ব্রিকস, জোড়কানন, সুয়াগঞ্জ, সদর দক্ষিণ, কুমিল্লা—২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।

উক্ত অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি), সদর দক্ষিণ, কুমিল্লা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ এবং পরিদর্শক জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে সদর দক্ষিণ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews