1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক দুটি অভিযানে এক আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে মোট ১৬ হাজার ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ১২ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি ও কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এক অভিযানে সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

অপর অভিযানে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে পাঁচথুবী এলাকায় তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি স্কুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন ও যানবাহনের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews