1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজয় মেলার নামে বাণিজ্য মেলা নেপথ্যে বিল্লালের ও সাহেব আলী

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা টাউন হল মাঠে ‘বিজয় মেলা’ নামে যে বাণিজ্য মেলা চলছে, এর নেপথ্যে থাকা দুই ব্যক্তির নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু সাহেব আলী ও মো: বিল্লাল হোসেন।

সাহেব আলী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা অপরদিকে মো: বিল্লাল হোসেন কুমিল্লায় মেলা বিল্লাল নামে পরিচিত।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রত্যেকটি স্টল জেলা প্রশাসন কার্যালয়ে চার হাজার টাকা করে বরাদ্দ থাকলেও নেওয়া হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা করে নিচ্ছে বিল্লাল। এই বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা সাহেব আলী কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি খারাপ ব্যবহার করে অভিযোগকারীকে বের করে দেয়।

মেলাটির পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছেন সাহেব আলী ও বিল্লাল। বিজয় দিবসকে সামনে রেখে আবেগকে কাজে লাগিয়ে বিজয় মেলা নামের আড়ালে বাণিজ্য মেলা আয়োজন করে এ চাঁদাবাজীর অভিযোগ উঠেছে।

বিজয় মেলার নামে পুরোপুরি বাণিজ্য-আক্ষেপ সাধারণ মানুষের মেলাটির নামে “বিজয়” শব্দ জুড়ে দেওয়া হলেও মাঠজুড়ে নেই মুক্তিযুদ্ধভিত্তিক কোনো প্রদর্শনী, শহীদদের স্মরণে আয়োজন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। বরং স্টল সাজানো হয়েছে খেলনা, প্রসাধনী, পোশাক, ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যে।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক স্টলের স্বত্বাধিকারী বলেন, আমি মেলার বিল্লাল থেকে ৪০ হাজার টাকা নিয়ে স্টল নিয়েছি। পরে জানতে পারলাম সরকারি ফ্রি ৪ হাজার। আমাকে কোন ভাউচার দেয় নাই।

তারা আরও বলেন, “মেলা শুরুর আগে আমাদেরকে বলা হয়েছিল এটা বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন। কিন্তু স্টল বরাদ্দ নেওয়ার পর দেখা গেল ভিন্ন চিত্র। বিভিন্ন সময়ে এলাকার কিছু ব্যক্তি এসে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত টাকা দাবি করছে। কেউ কেউ নিজেদের ‘আয়োজক পক্ষের লোক’ পরিচয় দিয়ে স্টলের সামনে এসে হুমকিও দেয়।

একজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা বিজয় মেলা না, ব্যবসার মেলা। এখানে বিজয়ের কোনো চিহ্ন নেই।”

খারাপ ব্যবহার করে অভিযোগকারীকে বের করে দেওয়ার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা সাহেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এরুকম বিষয়ে আমার জানা নেই। আমি কারও সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার কাছে আসছে কিছু লোক তারা মৌখিক অভিযোগ দিয়ে গিয়েছে।

মো: বিল্লাহ হোসেন বলেন, আমি এ মেলার সাথে কোন সম্পৃক্ততা নেই। আমি আগে বানিজ্য মেলা করেছি দেখে আমার নাম বার বার আসে।

কুমিল্লার কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বলেন, বর্তমানে বিজয় মেলা নামে বানিজ্য মেলা করছে কুমিল্লা টাউন হল মাঠে। এই বাণিজ্য মেলার কারণে দোকান ব্যবসায়ীরা কোন ভাল অবস্থানে নেই। এই মেলায় নিম্নমানের মালামাল বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে। প্রশাসনকে অনুরোধ করবো অতিশীগ্রই এইসব মেলা বন্ধ করুন।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু: রেজা হাসানকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম সাইফুল জানান, আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। দোকানগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই বরাদ্দ দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews