1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৭ প্রতিষ্ঠানকে জরিমানা রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন্নী-সুমাইয়া-প্রভা তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু কুমিল্লার নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদান শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লার নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার ভিউ

কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আনিসুজ্জামান এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। গতকাল নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাঁদের মধ্যে আওয়ামী লীগের অনুগত নয়; কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে—এমন কর্মকর্তাদের নিয়ে তালিকা করা হয়। পরে তাঁদের মধ্য থেকে লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।

পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews