1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির আটক

  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার ভিউ

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাছির একই গ্রামের মকবুল আহমেদের ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর একটি টিম উনকোট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসী মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এছাড়া একই এলাকা থেকে সন্দেহভাজন আরেক ব্যক্তির বাসা থেকে ১৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী অস্ত্রসহ নাছির নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা ও চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews