শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। তবে এসবের পাশাপাশি যেটি নিঃশব্দে প্রাণ কেড়ে নিচ্ছে, সেটি হলো বজ্রপাত। প্রতি বছর শতাধিক মানুষ বজ্রপাতে মারা যান, যাদের মধ্যে অধিকাংশই খোলা মাঠে কর্মরত কৃষক।
আজ বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আনসার রোড ও ঘিলাতলী সড়কের দুই পাশে ৫০০টি তালের চারা রোপণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের হার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে।
বজ্রপাত নিরোধে তালগাছ একটি প্রমাণিত প্রাকৃতিক সমাধান। তালগাছের উচ্চতা, গভীর শিকড় ও সোজা কাণ্ড বজ্র নির্গত বৈদ্যুতিক শক্তি ভূমিতে সরাসরি প্রেরণ করে, যা খোলা মাঠে মানুষ ও পশুপাখির নিরাপত্তা নিশ্চিত করে।
এই গুরুত্ব বিবেচনায়, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
চারা রোপণের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এবং প্রতিকার নিয়ে স্থানীয় কৃষকদের উদ্দ্যােশে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের জানানো হয় বজ্রপাতের সময় করণীয়, তালগাছের উপকারিতা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ,
অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার
নিজাম উদ্দিন, স্কয়ার এর প্রতিনিধি হিসেবে
উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ(পিএমডি), জোনাল সেলস
ম্যানেজার আসাদুল্লাহ্ আরমান আলী(ক্রপ কেয়ার ডিভিশন), জোনাল সেলস্ ম্যানেজার,
জনাব নুর উদ্দিন(এগ্রোভেট ডিভিশন) এবং ফিল্ড ম্যানেজার জনাব মোঃ আমির হোসেন,জগন্নাথপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জানে আলম,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক সমাজ।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা ও বজ্রপাত নিরোধে এই তালগাছ রোপণ কর্মসূচি সারাদেশে অব্যাহত থাকবে। বজ্রপাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply