1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

বিএসটিআই, কুমিল্লার অভিযানে ৩৯ লাখ টাকা জরিমানা ও ৪ জনের কারাদণ্ড

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৩ বার ভিউ

বাংলাদেশ Standards and Testing Institution (বিএসটিআই), কুমিল্লা অফিসের মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রমের অংশ হিসেবে গত এক বছরে (জুলাই ২০২৪–জুন ২০২৫) ১৮০টি সার্ভিল্যান্স ও ১৪২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১২৪টি মামলা দায়ের করে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইর কুমিল্লা অফিস সূত্রে জানা যায়, জনসাধারণের জন্য নিরাপদ, মানসম্মত ও সঠিক পরিমাপের পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ভোক্তা, সুশীল সমাজ ও মিডিয়ার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানগুলোর মধ্যে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি, মিষ্টির দোকান, জুয়েলারি, পেট্রোল পাম্প, ইটভাটা ও জ্বালানি তেলের দোকান উল্লেখযোগ্য। এ সময় ১০ ট্রাক ভেজাল শিশুখাদ্য (জুস, আইস ললি, ফ্লেভারড ড্রিংকস, আচার, চাটনি) ধ্বংস করা হয়, যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

ওজন ও পরিমাপে কারচুপি রোধে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-কুমিল্লা মহাসড়কের ৩৯টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৬৭টি ত্রুটিপূর্ণ তেল পরিমাপের মেশিন সাময়িক সীলগালা করা হয়। পরে সেগুলো ক্যালিব্রেশন করে পুনরায় চালু করা হয়েছে।

বিএসটিআই, কুমিল্লা অফিস ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শ সেবাও প্রদান করছে। বেকারি, দুগ্ধজাত পণ্য ও ইটভাটা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা ও কর্মশালার মাধ্যমে পণ্যের গুণগত মান উন্নয়নে সহায়তা করা হচ্ছে।

এ বিষয়ে বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তারা জানান, “সেবা গ্রহীতাদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও অনলাইন সেবা চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা।”

বিএসটিআই সূত্রে বলা হয়, ভেজাল ও অনিয়ম বিরোধী এসব অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews