1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

র‍্যাগিংয়ের ঘটনায় কুবিতে ২ বিভাগের ১২ জনকে বহিষ্কার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪০ বার ভিউ

কুবি প্রতিনিধি : হাসনাইন আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের ৬ মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশেশের ভিত্তিতে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে ৭ জন মার্কেটিং বিভাগের এবং ৫ জন নৃবিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় বাংলা এবং নৃবিজ্ঞান বিভাগের জন্য একটি এবং মার্কেটিং বিভাগের ঘটনার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি সিদ্ধান্ত দিয়েছে। তারপ্রেক্ষিতে মার্কেটিং বিভাগের ৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের ৫ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থীদের, তাদের গার্ডিয়ান, বিভাগীয় প্রধান এবং বিভাগের ছাত্র উপদেষ্টার কাছ থেকে মুচলেকা নেওয়া হবে যেন পরবর্তীতে তারা এমন কাজ না করে।

উল্লেখ্য ২ জুলাই মার্কেটিং বিভাগে এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বারা নিজ নিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের শিকার হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews