1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

র‌্যাব-১১ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার ভিউ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর সিপিসি-২ ইউনিটের একটি বিশেষ অভিযানিক দল গতকাল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি মো. আমানুল্লাহ (২৯) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার রায় দক্ষিণ (মিয়া পাড়া) গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করত।

র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে মাদক, অস্ত্র ও চাঞ্চল্যকর অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়ে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ০৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত র্যাব-১১-এর অভিযানে ১৩১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৪২ জন হত্যা মামলার আসামি, ৬০ জন ধর্ষণ মামলার অভিযুক্ত, ১৯ জন অস্ত্র ব্যবসায়ী এবং ৩৩৪ জন মাদক কারবারিসহ মোট ৯৫০-এর বেশি অপরাধী গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৯২টি অস্ত্র, ১,২৯৩ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

র্যাব-১১-এর কমান্ডার জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সকল অপতৎপরতা দমনে কঠোর অবস্থান বজায় রাখবেন বলে জানিয়েছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews