1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার পলাতক ওয়াফি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৫ বার ভিউ

শাহ ইমরান, কুমিল্লা

কুমিল্লা মহানগরের সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে এক বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর গদির নিচে অস্ত্রটি রাখা ছিল। নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের ঘরে বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল সাড়ে তিনটায় সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।

পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাগিনা।
জানা যায়, ওয়াফি তার বন্ধু দের সাথে এই বিল্ডিং এর ছাদে মাদক সেবন করত। শুধু তাই নয় তার পরিবার এই ভবনের বাকি ৩১ পরিবারকে জিম্মি করে রেখেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর যৌথ টিম এখনো কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews