1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে একই রশিতে মা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৫ বার ভিউ

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নদীয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওই দুইজন হলেন মা রাবেয়া বেগম (২৬) ও তার একমাত্র ছেলে আব্দুল্লাহ (৩)। রাবেয়া বেগম নবীয়াবাদ গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী ও পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল মতিন গত ৫ বছর আগে পারিবারিকভাবে রাবেয়া বেগমকে বিবাহ করেন। তাদের এই সাংসারিক জীবনে তিন বছর বয়সী আব্দুল্লাহ একমাত্র পুত্র সন্তান। প্রবাস থেকে আব্দুল মতিন ছুটিতে বাড়িতে এসে গত এক বছর আগে আবারো প্রবাসে চলে যান তিনি। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাবেয়া বেগম তার বসত ঘরের পাশে থাকা ছোট্ট একটি ঘরের কাঠের তীরের সাথে একই রশিতে মা ও ছেলে আত্মহত্যা করেন। শনিবার সকালে নামাজ পড়তে উঠে রাবেয়া বেগমের শশুর আলী আকবর একই রশিতে মা ও ছেলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাস্ট উদ্ধার করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহ বা অন্যান্য কোন ঘটনা চোখে পড়ে নি তাদের। তবে কি কারণে আত্মহত্যা করতে পারেন এটি একমাত্র তার স্বামী বলতে পারবে। কারণ রাবেয়া বেগমের শ্বশুর শাশুড়ি দুজনেই বৃদ্ধ তাদের সাথে কোন ঝামেলা হওয়ার কথা না।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews