1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

মুশফিকুর রহিমকে বাংলাদেশ ক্রিকেটের হিরো বললেন লঙ্কান তারকা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তার ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিলেন। বিদায়ের মুহূর্তে মুশফিকুর রহিমকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিমুথ করুণারত্নে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুকে সেই ছবি পোস্ট করে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড।’

তিনি আরও লিখেন, ‘খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’

মুশফিকুর রহিমকে ধন্যবাদ দিয়ে শ্রীলঙ্কান এই ক্রিকেটার লিখেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’

২০০৬ সালে ওয়ানডেতে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটিতে রান করেছেন ৭৭৯৫।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews