1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু
সংবাদ শিরোনাম:

নতুন ভোটার তালিকা প্রকাশ ৩০ জুনের মধ্যে : ইসি সানাউল্লাহ

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্রের উন্নয়নের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির মধ্যে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায় না।” তিনি আরও বলেন, “ভোটে কারো কর্তৃত্ব দেখতে চাই না।”

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত সবার।”

তিনি আরও বলেন, “ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মতো কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।”

এদিকে, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আবদ্ধ ঘরে নয়, খোলা মাঠে ভোট করার পরামর্শ দিয়েছেন ইসি তাহমিদা আহমদ।

এ ছাড়া ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “মুখের কথায় নয়, কাজেই প্রমাণ করতে চায় ইসি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews