1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

দুই বিভাগে বৃষ্টি, তাপমাত্রা কমার আভাস সারা দেশে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। তৃতীয় দিন শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময় পটুয়াখালীতে তাপমাত্রা ছিল দেশের সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews