1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

৩২ নম্বরের বাড়ি থেকে ‘হাড়ের আলামত’ সংগ্রহ করলো সিআইডি

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙাচোরা বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ‘‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন এগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।’’

সকাল সোয়া ১০টার দিকে আলামত সংগ্রহের কাজ শেষ করে সিআইডির দল ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ওসি মাসুদ।

৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয়।

বিক্ষুব্ধরা বাড়ির পাশের নির্মাণাধীন ভবনেও উপস্থিত হয়। সেখানে কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। দুই তলা পর্যন্ত নামতে পারলেও নিচের ফ্লোরে জমে থাকা পানি দেখতে পায়। ধারণা করা হয়, আরও কয়েকটি তলা সেখানে রয়েছে। এরপর থেকে ৩২ নম্বরের বেজমেন্ট নিয়ে নানা আলোচনা চলছিল।

এই আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস বেজমেন্টের পানি সেচের কাজ শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে পানি সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এই সময়েই ওই স্থান থেকে কিছু হাড়গোড় পাওয়া যায়, যা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সিআইডির কর্মকর্তারা বলছেন, পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে—এগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর হাড়গোড়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews