1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ২৬৪ জনের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ চান্দিনায় স্বামীর সামনেই স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেফতার কুমিল্লা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীকে অভিনন্দন জানালেন ছাত্রদল নেতা সিফাতুল আলম মিদুল কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন
সংবাদ শিরোনাম:

রোজার সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ১ মার্চ, ২০২৫ সাল থেকে রমজান মাস শুরু হতে পারে। এই তথ্য গালফ নিউজে প্রকাশিত হয়েছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার)-এ তারা এই তথ্য প্রকাশ করেছে। তাদের জ্যোতির্বিদ্যা গণনা অনুসারে, ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাসের সূচনা সম্পর্কে আরও ব্যাখ্যা করে বলেছে, ‘২৯ জানুয়ারি বুধবার ১৪৪৬ হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। তবে ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ইসলামিক বিশ্বে ওইদিন শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে এসব দেশে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।’

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেশিরভাগ মুসলিম দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হবে। এর মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়ার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews