1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে জুলাই গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, এই প্রতিবেদনটি প্রথমে বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, পরে তা প্রকাশিত হবে।

এ বিষয়ে তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান।

ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে তা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে।

অধ্যাপক ইউনূস, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের সময় সংঘটিত অপরাধের বিষয়ে তদন্তের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান ছয়টি কমিশনের প্রতিবেদনও একই সময়ে প্রকাশিত হবে এবং সেগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।

এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সহায়তা কামনা করেন অধ্যাপক ইউনূস, কারণ মিয়ানমার থেকে সাম্প্রতিক মাসগুলোতে আরও কয়েক হাজার শরণার্থী আসায় সংকটটি আরও তীব্র হয়ে উঠেছে।

ভলকার তুর্ক এই প্রসঙ্গে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে বলেন, তিনি সম্পূর্ণ সহায়তা প্রদান করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews