1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে ৪ বছরের শিশু মাওয়াকে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে কলেজ শিক্ষক শাহজাহানকে কারাগারে পাঠিয়েছে কুমিল্লার আদালত। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে আদালতে হাজির হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া সর্দারবাড়ির সৌদি প্রবাসী নজির আহমেদের মেয়ে মিফতাহুল মাওয়া ও তার বড় বোন গালিবা সুলতানা (১০) বাসার সামনে বালু নিয়ে খেলছিল। এ সময় প্রতিবেশী শাহজাহান তাদের দেখে ক্ষিপ্ত হয়ে মাওয়াকে পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেন।

গালিবা তার পা ধরে ক্ষমা চাইলে শাহজাহান কোনো কথা না বলে ঘটনাস্থল থেকে চলে যান। পরে এক পথচারী নারীর চেষ্টায় মাওয়াকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাওয়ার মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে ওই রাতেই বুড়িচং থানায় একটি মামলা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি আলোচনায় আসে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, শাহজাহান আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে বিচারক তা নামঞ্জুর করেন।

শিক্ষক শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এই ঘটনা শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews