1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি
সংবাদ শিরোনাম:

আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই: ডা. শফিকুর রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে আর নির্বাচন নেই। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের এনএস কলেজ মাঠে এক কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা মানুষকে সম্মান করে, দেশবাসীকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত, তারা নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু যারা এই বিশ্বাস ও আস্থায় বিশ্বাসী নয়, তাদের জন্য নির্বাচন নেই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় তিনটি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে, তা মানুষ কখনো ভুলবে না। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন?’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর দেশের কোনো সরকারই আমানত রক্ষা করতে পারেনি। তারা সেবকের কথা বলে ক্ষমতায় এসে দেশের মালিক হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে গত সাড়ে ১৫ বছরে দেশের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তারা সেনাবাহিনী থেকে শুরু করে বুকের সন্তানদেরও শেষ করেছে। ৫ আগস্ট পালানোর আগ পর্যন্ত গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৩৪ হাজারেরও বেশি মানুষকে পঙ্গু করেছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে।’ তিনি ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে সবাই যার যার জায়গায় ফিরে যেতে পারে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews