1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

থার্টি ফার্স্ট নাইট শব্দদূষণে বিরক্ত হয়ে ৯৯৯-এ ফোন ১১৮৫টি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বেশকিছু নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ফানুস ওড়ানো এবং পটকা ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নতুন বছরের আগমন উদযাপন করা হয়েছে বিকট শব্দে আতশবাজি এবং পটকা ফোটানোর মাধ্যমে। মঙ্গলবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে দেশব্যাপী আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়।

থার্টি ফার্স্ট নাইটের উচ্চ শব্দে গান-বাজনা, হই-হুল্লোড় এবং আতশবাজির কারণে শব্দদূষণের প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ হাজারের বেশি কল এসেছে। গতকাল বুধবার ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩১ ডিসেম্বর খ্রিষ্টীয় বর্ষবরণের প্রাক্কালে শব্দদূষণের অভিযোগে ৯৯৯-এ মোট ১ হাজার ১৮৫টি কল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল এসেছে। এসব ক্ষেত্রে ৯৯৯-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিংমলের সামনে একটি ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯-এ খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews