1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

সরকারের প্রধান তিন কাজ- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হলো- গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন। আইন উপদেষ্টা হিসেবে তার প্রধান দায়িত্ব গণহত্যার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত “গুম-খুন থেকে গণহত্যার বিচার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরুর দিকে বিচারক বা তদন্ত কর্মকর্তার সংকট ছিল। তবে এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নামে কোনো তাড়াহুড়া বা অবহেলা করা যাবে না। গণহত্যার বিচার নিয়ে কোনো ধরনের গাফিলতি হবে না, এটি নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, মামলার শুনানি ও আসামিদের হাতকড়া না পরানো নিয়ে সম্প্রতি কিছু সমালোচনা উঠেছে। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী নিজেই বলেছিলেন যে সে সময় শুনানির জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। এখন এক মাস সময় দেওয়া হচ্ছে। সেই সময় আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, আর বর্তমানেও একই নীতি অনুসরণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews