1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস
সংবাদ শিরোনাম:

আমি লিপসিং করেই এতদূর এসেছি: জেফার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু পারফরম্যান্স ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকের দাবি ছিল, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কিছু মানুষ তাকে ‘অটো টিউন শিল্পী’ হিসেবে বিদ্রূপও করেন। ফেসবুকে এসব সমালোচনার জবাব দিয়েছিলেন তিনি। এবার গণমাধ্যমে এসে নিজের অবস্থান তুলে ধরলেন জেফার।

সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে বিভিন্ন ধরনের সমালোচনার বিষয়ে কথা বলেছেন জেফার। লিপসিং প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা তো হবেই, কারণ আমরা পাবলিক ফিগার। তবে তার মতে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার পরিচিত শ্রোতারা জানেন, তিনি কী ধরনের গান করেন। জেফার আরও বলেন, “সমালোচনা আসলে আমাকে টানে না।”

তিনি আরো বলেন, “আমি ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে, সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।”

লিপসিং প্রসঙ্গে তিনি জানান, “আমি একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়, কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না, আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, এবং আমার লাইভ ব্যান্ডও আছে। এটি মানুষদের বোঝা উচিত।” জেফার পাল্টা প্রশ্ন করে বলেন, “তালি দেয়া উচিত, আমি লিপসিং করেই এতদূর এসেছি— তাই না?”

অন্যদিকে, সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গান করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সেখানে গান পরিবেশন করেন জেফারও।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews