1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান

  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় যৌথ অভিযানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮ ও ৯ অনুসারে পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসকের নির্দেশে লাইসেন্সবিহীন এবং নিষিদ্ধ এলাকায় পরিচালিত ইটভাটা বন্ধ করার কার্যক্রম গৃহীত হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া এবং ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে ফেলার মতো পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন এবং শাহাদাৎ হোসেন। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন।

এ সময় অভিযান কার্যক্রমে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মীরা।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানায়, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews