1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লার বিসিক শিল্পনগরীতে বিএসটিআই অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে বিএসটিআই এবং জেলা প্রশাসন, কুমিল্লার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স এস এস ফুড নামক একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(২১ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর গুণগতমান সনদ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইটমিট (কালোজাম, চমচম, রসমালাই) উৎপাদন ও বিক্রয় করছে। বিএসটিআই আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে যথাক্রমে ৮০ হাজার এবং ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব তমাল সাহা মোবাইল কোর্টে নিজের দোষ স্বীকার করেন এবং কারখানার পরিবেশ উন্নয়ন ও বিএসটিআই অনুমোদন গ্রহণের অঙ্গীকার করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে দ্রুত সময়ের মধ্যে অবকাঠামো সংস্কার ও বিএসটিআই অনুমোদন নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ। এছাড়াও মোবাইল কোর্টে সহযোগিতা করেন ফিল্ড অফিসার মোঃ আমিনুল ইসলাম শাকিল।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews