1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

নতুন প্রেমে মধুমিতা সরকার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

টেলিভিশন থেকে অভিনয়ের জগতে পা রাখলেও বর্তমানে ওটিটি ও বড়পর্দায় সবার নজর কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে সবসময় সক্রিয় থাকেন তিনি।

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। তবে নতুন বছরেই কি দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী।

২০২৪ সালের শেষপ্রান্তে এসে নিজের অনুভূতি ও স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মধুমিতা। আবেগঘন এই পোস্টে তিনি বছর শেষে নানা রঙিন মুহূর্তের ছবি তুলে ধরেছেন। একটি ছবিতে প্রেমিক দেবমাল্যের হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেছে তাকে।

ছবিগুলোর ক্যাপশনে মধুমিতা লেখেন, “নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জায়গা অর্জন করেছি আমি।”

অভিনেত্রী আরও লেখেন, “এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট বিষয়েও জীবনে খুশি থাকতে হয়। জীবনের প্রতি আশা ও বিশ্বাস রাখা শিখিয়েছে। সাহস জুগিয়েছে আত্মবিশ্বাস ধরে রাখার। তবে সময়ের উপর আস্থা রাখাটাও গুরুত্বপূর্ণ। তাহলেই সঠিক ফল পাওয়া সম্ভব।”

মধুমিতার এই পোস্টে নেটিজেনরা তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, এই বছর দুর্গাপূজায় প্রেমিক দেবমাল্যের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনে প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলেন তিনি। সম্পর্ক নিয়ে আর কোনো রাখঢাক না রেখে খোলাখুলিভাবে প্রেমের কথা স্বীকার করেছেন এই অভিনেত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews