1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস
সংবাদ শিরোনাম:

আইফেল স্কলারশিপের মাধ্যমে ফ্রান্সে পড়াশোনার সুযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

উচ্চশিক্ষার জন্য বর্তমানে অনেক শিক্ষার্থী ফ্রান্সে যান। ইউরোপের এই দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা স্কলারশিপের সুযোগ। ফ্রান্সের একটি উচ্চ মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ একটি প্রোগ্রাম যা ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এই স্কলারশিপে শিক্ষার্থীরা পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ পান। ইন্টার্নশিপে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে একটি চুক্তি সম্পাদন করতে হয়।

সুযোগ-সুবিধা:

  • মাসিক ভাতা: ১৪০০ ইউরো (বাংলাদেশি প্রায় ১ লাখ ৭৬ হাজার ৯৬০ টাকা)।
  • আবাসন ভাতা প্রদান করা হবে।
  • যাওয়া-আসার বিমান খরচ, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে।
  • সর্বোচ্চ এক বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

  • শিল্পোন্নত দেশ থেকে পিএইচডি করতে আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছরের উপরে হতে হবে।
  • ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
  • যারা পূর্বে স্নাতকোত্তরে এই স্কলারশিপ পেয়েছেন, তারা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারীকে ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষার দক্ষতার সনদ জমা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এই লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:৮ জানুয়ারী, ২০২৫।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews