1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

খুনিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়ার অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘর্ষে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং তারা যদি আলোচনা করে কোনো সমাধানে পৌঁছাতে পারে, তবে ইজতেমার জন্য যে দুটি তারিখ নির্ধারণ করা হয়েছে, তা বহাল থাকবে। তারা আলোচনা চালিয়ে যাবে এবং তারপর আমরা একটি সিদ্ধান্ত নেবো।

এর আগে, বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে একটি আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews