1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: নৌপরিবহন উপদেষ্টা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রাজনীতি করেন না এবং তারা নির্বাচনেও অংশগ্রহণ করবেন না। বুধবার (১৮ ডিসেম্বর) সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, “যদি কেউ নির্বাচন করতে চান, তবে উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগ করতে হবে এবং রাজনৈতিক দলে যোগ দিতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “যদি সবাই মনে করে যে, নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আইনের মধ্যে যে সময়সীমা নির্ধারিত রয়েছে, তা কীভাবে বাস্তবায়িত হবে—এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বর্তমান সরকার এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।”

এর আগে বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি সেখানে প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি এবং স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম এবং তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews