1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

‘অ্যানিমেল’ পরিচালকের সিনেমায় প্রভাস, নায়িকা ম্রুণাল ঠাকুর

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

সিনেমার পর্দায় ভায়োলেন্স দেখানোর জন্য বিখ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি তার সিনেমাগুলোতে চরিত্রের মানসিক দ্বন্দ্বের প্রতি গভীর মনোযোগ দেন। তার পরিচালনায় তৈরি বেশিরভাগ সিনেমাতেই হিংস্রতা এবং অন্ধকার দিকগুলো প্রধান উপাদান হিসেবে উঠে আসে। সেগুলোতে নারীর প্রতিও থাকে আক্রোশ। এর ফলে তার সিনেমাগুলো অনেক সময় চ্যালেঞ্জিং এবং বিতর্কিত হয়।

‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’ সিনেমাগুলো সেই প্রমাণ দেয়। তবে ‘অ্যানিমেল’ ছিল অনেক বেশি বিতর্কিত এবং বক্স অফিসে সফল সিনেমা। ছবিটি নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখন পরিচালক ঘোষণা দিয়েছিলেন, তার পরবর্তী সিনেমা হবে আরও বেশি ভালোয়েন্সে ভরপুর।

সেই সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ভাঙ্গা। ‘স্পিরিট’ নামের এই সিনেমায় প্রভাস থাকছেন প্রধান চরিত্রে। তাকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে। এতে প্রভাসের বিপরীতে যুক্ত হচ্ছেন সুন্দরী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি পিঙ্কভিলা তে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ম্রুণালের সঙ্গে আলোচনা করছেন সিনেমাটির নারী প্রধান চরিত্রে অভিনয়ের জন্য। একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ‘স্পিরিট’ ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্খী এবং প্রতীক্ষিত ছবি হতে চলেছে। এতে বড় বড় সব তারকারা কাজ করবেন।

যার মধ্যে প্রভাস-ম্রুণাল ছাড়াও সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানকেও আলোচনায় রাখা হয়েছে। এই দুই তারকা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন।

বিগ বাজেটের অ্যাকশন সিনেমাটির শুটিং ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে। এটি মুক্তি পাবে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews