1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৭ প্রতিষ্ঠানকে জরিমানা রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন্নী-সুমাইয়া-প্রভা তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু কুমিল্লার নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদান শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সংবাদ শিরোনাম:

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বায়রু। গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ফ্রান্সের রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের এই শীর্ষ নেতার নিয়োগের খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

৪ ডিসেম্বর পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে পদত্যাগ করতে বাধ্য হন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তার পদত্যাগের এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু।

নতুন প্রধানমন্ত্রী বায়রুর প্রথম চ্যালেঞ্জ হবে ২০২৪ সালের বাজেট পাস করতে বিশেষ আইন প্রণয়ন করা। এই বাজেট নিয়ে পার্লামেন্টে সরকারি ও বিরোধী এমপিদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছানোর কারণেই বিদায় নিতে হয়েছে বার্নিয়েকে।

ফ্রান্সের শাসনব্যবস্থা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ওপর নির্ভরশীল। বায়রু আগে থেকেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ফ্রান্সের পার্লামেন্টে কট্টর ডানপন্থি, বামপন্থি এবং মধ্যপন্থি বিভিন্ন দলের আইনপ্রণেতারা রয়েছেন। বায়রু একজন মধ্যপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত, যা তাকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সহায়ক করবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews