1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে, সেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে: দুদক চেয়ারম্যান

  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমনে তাদের কাজের অগ্রাধিকার হবে জনগণের প্রত্যাশিত বিষয়গুলো। যেসব বড় দুর্নীতি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে, সেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। দুর্নীতিবাজরা যাতে কোনোভাবেই ছাড় না পায়, সে জন্য তারা কঠোরভাবে কাজ করবেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে এইদিন বিকাল সাড়ে ৩টায় দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার হিসেবে সাবেক বিচারক মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী দুদকে যোগ দেন।

কমিশনের অন্য সদস্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ দেশের বাইরে আছেন এবং তিনি ১৭ ডিসেম্বর যোগ দেবেন বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানায়।

নতুন চেয়ারম্যান আবদুল মোমেন আরও বলেন, দুর্নীতি দমনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এক সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন বলেও জানান। তিনি বলেন, “আমার বিরুদ্ধেও অভিযোগ আছে, সেগুলো সাংবাদিকরা তদন্ত করে দেখতে পারেন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও তদন্ত করেছে, তবে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তিনি এটি একটি হয়রানি বলে মনে করেন।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(১) ধারার বিধানমতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয় এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সালের ৫ নম্বর আইন)-এর ৬(১) ধারার বিধানমতে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews