1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৭ প্রতিষ্ঠানকে জরিমানা রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন্নী-সুমাইয়া-প্রভা তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু কুমিল্লার নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদান শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সংবাদ শিরোনাম:

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামীকাল মঙ্গলবার থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে কী কারণে আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এর আগে, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায় এবং এটি ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছিল, ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জন নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews