1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে এবার সেলফিতে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর প্রিমিয়ারে তাদের এই সাক্ষাৎ ঘটে।

গতকাল রবিবার উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উৎসবে হাজির ছিলেন রণবীর কাপুরও। হলিউড এবং বলিউডের অনেক তারকা এই উৎসবে অংশ নিয়েছেন।

‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। প্রথম দিন থেকেই উৎসবে উপস্থিত ছিলেন মেহজাবীন। অভিনেত্রী নিজের ফেসবুক পেজে উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

উৎসবের প্রথম দিন মেহজাবীনকে হলিউড অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে ছবিতে দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে তিনি লেখেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গ্র্যান্ড ওপেনিং নাইটে একমাত্র বাংলাদেশি সিনেমা “সাবা” প্রতিনিধিত্ব করছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত।’

গতকাল রবিবার মেহজাবীন নিজের ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন। একটিতে তাকে উৎসবের একটি কর্নারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর অন্য ছবিতে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ছবিতে মেহজাবীন লাল শাড়ি পরিহিত ছিলেন, আর রণবীর পরেছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট।

উল্লেখ্য, ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর এবারের আসরে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে থাকবে ১৬টি সিনেমা। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এই বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৫ ডিসেম্বর শুরু হওয়া এই ১০ দিনব্যাপী উৎসব শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews